ঢাকাTuesday , 1 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহার প্রেসক্লাবের উপদেষ্টা হলেন আলমগীর হোসেন

Link Copied!

মোঃ আল আমিন হোসাইন (ঢাকা দোহার- নবাবগঞ্জ) দোহার প্রেসক্লাবের উপদেষ্টা হলেন দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। দোহার প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে প্রস্তাবটি গৃহীত হয়। একইসাথে আগামী ২২শে জুন, প্রেসক্লাবের নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হয়।

#New_Classic_Event_Management

প্রবীণ সাংবাদিক মো. আলমগীর হোসেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান, বেক্সিমকো মিডিয়া লিমিটেডের একজন পরিচালক। পাশাপাশি ‘আনন্দভুবন’ পত্রিকার প্রধান সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট। তাই দোহার প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক সকল সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে কণ্ঠভোটে আলমগীর হোসেন প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্ত হলেন। তার দিক নির্দেশনায় দোহার প্রেসক্লাব একটি আদর্শ, উন্নত, আধুনিক এবং আরও মানসম্পন্ন প্রেসক্লাবে পরিণত হবে বলে আমরা সবাই প্রত্যাশা করি।

উক্ত সভায় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের আহ্বায়ক মো. তারেক রাজীব, সাবেক সভাপতি মো.কামরুল হাসান, সাবেক সহ-সভাপতি অলি আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, সাবেক সহ-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, প্রবীণ সাংবাদিক সাইফ উদ্দিন ফনু, সংবাদ মো. শাহজাহান (সংবাদ), আতাউর রহমান সানী (নববাংলা সম্পাদক), আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া (এশিয়ান টিভি), হাবিবুর রহমান (মুক্ত খবর), মো. সুজন হোসেন (আলোকিত সময়), মো. কামাল হোসেন (জাগ্রত জনতা), মো. আসাদ মাহমুদ (খবরের আলো), মো. জুবায়ের আহমেদ (বাংলাদেশের খবর)।


দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন ১৯৬২ সালের ৬ই মার্চ দোহার থানার সুতারপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ত্ব বিভাগে অনার্সসহ বিএসসি এবং ১৯৮৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি