“সাম্য ও সমতা, দেশ গড়াবে সমবায়” — এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহারে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে দোহার-নবাবগঞ্জ উইর্ভাস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়নের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তুরাগ, বাংলাদেশ পল্লী উন্নয়ন ফেডারেশনের সহ-সভাপতি নাফিজ উদ্দিন চৌধুরী এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাসির উদ্দিনসহ স্থানীয় সমবায়ী নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।