ঢাকাThursday , 30 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন মোবাইল ফোন বন্ধ

Link Copied!

দেশে অবৈধ ও ক্লোন মোবাইল ফোন ব্যবহার রোধ, ডিজিটাল প্রতারণা কমানো এবং রাজস্ব ও নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্দেশ্যে আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) কার্যকর হচ্ছে।

#New_Classic_Event_Management

এই নতুন সিস্টেম চালু হলে অনুমোদনহীন বা নকল আইএমইআই (IMEI) নম্বরযুক্ত কোনো মোবাইল ফোন আর দেশের মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না। ফলে ব্যবহারকারীরা আরও নির্ভরযোগ্য ও নিরাপদ যোগাযোগ সেবা পাবেন।

বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, অবৈধ হ্যান্ডসেট ব্যবহারের কারণে প্রতিবছর সরকার প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। এছাড়া দেশের প্রায় ৭৩ শতাংশ ডিজিটাল প্রতারণা ঘটে অবৈধ মোবাইল ও সিম ব্যবহার করে, যা NEIR চালুর মাধ্যমে উল্লেখযোগ্যভাবে কমে আসবে।


বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, NEIR চালু হলে দেশীয় ১৮টি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক দামে মানসম্পন্ন ফোন বাজারজাত করতে পারবে এবং চোরাই বা রিফারবিশড ফোনের বাজার সংকুচিত হবে।

মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (MIOAB)–এর সভাপতি জাকারিয়া শহীদ বলেন, দেশীয় মোবাইল নির্মাতারা ভবিষ্যতে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও হ্যান্ডসেট রপ্তানি করবে।

অন্যদিকে, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশ (AMTOB)–এর মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার জানান, NEIR সম্পর্কিত সচেতনতা বাড়াতে সরকার, অপারেটর ও ব্যবসায়ী সবাইকে যৌথভাবে কাজ করতে হবে।


NEIR কীভাবে কাজ করবে

১. নতুন ফোনের ক্ষেত্রে:
নতুন হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তার বৈধতা যাচাই করা হবে। বৈধ হলে সেটি নিবন্ধিত হবে।

২. অবৈধ হ্যান্ডসেট:
যদি কোনো ফোন অবৈধ হিসেবে শনাক্ত হয়, তবে ব্যবহারকারীকে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং সেটি এক মাস পর্যন্ত নেটওয়ার্কে সংযুক্ত থাকবে। পরবর্তী সময়ে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

৩. বিদেশ থেকে আনা ফোন:
বিদেশ থেকে বৈধভাবে কেনা বা উপহার পাওয়া ফোন ৩০ দিনের মধ্যে neir.btrc.gov.bd পোর্টালে পাসপোর্ট, কেনার রশিদ ইত্যাদি তথ্য জমা দিয়ে নিবন্ধন করতে হবে।

৪. পুরোনো ফোন:
বর্তমানে ব্যবহৃত সব মোবাইল ১৬ ডিসেম্বর ২০২৫–এর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। পুরোনো ব্যবহারকারীদের আলাদা করে কিছু করতে হবে না।

৫. বৈধতা যাচাই:
ফোন কেনার আগে গ্রাহকরা তাদের হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে পারবেন —
টাইপ করুন: KYD <space> ১৫-সংখ্যার IMEI নম্বর
পাঠান ১৬০০২ নম্বরে।

এছাড়াও গ্রাহকরা USSD কোড (*16161#), সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd) বা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকে NEIR–সম্পর্কিত সব সেবা নিতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি