ঢাকাWednesday , 29 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মিথ্যা মামলা থেকে নিঃর্শত মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Link Copied!

ঢাকার দোহারে মব সৃষ্টি করে ইউপি সদস্য হুমায়ন কবিরকে ধরে নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেয়ার প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসী মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শিলাকোঠা বাংলাবাজার এলাকায় এ মানববন্ধন করে এলাকাবাসী ও স্বজনরা।

#New_Classic_Event_Management

গত বৃহষ্পতিবার রাতে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। ইউপি সদস্য হুমায়ুন কবির ঐ ইউনিয়নের সদস্য।

পার্শ্ববর্তী নয়াবাড়ী এলাকার ওয়াসিম ও শাওনের বিরুদ্ধে মানববন্ধনে এ অভিযোগ করেন ইউপি সদস্য হুমায়নের স্ত্রী ।


মানববন্ধনে ওই ইউপি সদস্যের স্বজনরা বলেন, কোনো মামলা বা অভিযোগ ছাড়াই গত বৃহস্পতিবার রাতে নয়াবাড়ী ইউনিয়নের শাওন ও ওয়াসিম মোল্লাসহ কয়েকজন কুসুমহাটি ইউপি সদস্য হুমায়ুন মোল্লাকে তুলে নিয়ে ঘরে আটকে নির্যাতন করে । পরে তারা পুলিশকে খবর দিয়ে থানায় ধরিয়ে দেয়।

ইউপি সদস্যের স্ত্রী রেখা আক্তার বলেন, তাঁর স্বামী কোনো অপরাধ করলে পুলিশ তাঁকে ধরে নিবে। কিন্তু শাওন কিভাবে তাঁকে ধরে পুলিশে দেয়। সে আমার স্বামীকে দেখা করতে বলেছে। দেখা না করাই কি তাঁর অপরাধ। শাওনের বাড়িতে তিন ঘন্টা আটকে রেখে তাঁর স্বামীকে নির্যাতন করা হয়েছে। এরপর পুলিশ ডেকে তুলে দেয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও স্বামীর মুক্তি দাবি করেন।

ইউপি সদস্যকে তুলে নেয়ার বিষয়ে মো. শাওন বলেন, তাঁকে ডেকে আনা হয়েছিলো। কেউ তুলে নেয়া বা অপহরণ করেনি। পরে পুলিশকে খবর দিলে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। শাওন আরও বলেন, ইউপি সদস্য হুমায়ুন কবির বিএনপি নেতা হারুন মাষ্টার হত্যার ঘটনায় জড়িত বলেও তিনি দাবি করেন। প্রয়াত বিএনপি নেতা তাঁর বাবা।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, হুমায়ন কবিরকে বিএনপি নেতা হারুন মাষ্টার হত্যা মামলার আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি