ঢাকাSaturday , 25 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলা থানা প্রাঙ্গণে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের শুভ উদ্বোধন

Link Copied!

দীর্ঘদিনের অপেক্ষার পর ২৫ শে অক্টোবর শনিবার দুপুর সাড়ে ১২ টায় বাগেরহাট জেলার মোংলা থানা প্রাঙ্গণে বিশুদ্ধ পানি সুস্থ জীবন, সচেতনতা পুলিশের অঙ্গীকার এই প্রতিপাদকে সামনে রেখে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

উক্ত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, মোংলাবাসীসহ বাগেরহাট জেলার গর্ব গরিব-দুঃখী, অসহায় মানুষের বন্ধু মোহাম্মদ মনিরুজ্জামান।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাগেরহাটের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এছাড়াও মোংলা থানার ওসি মো : আনিসুর রহমানসহ মোংলা থানার অন্যান্য সদস্যরা এ শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন।


এসময় বাগেরহাট জেলার পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, সহকারী অ্যাটনি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানের সার্বিক সহযোগিতায় দীর্ঘ দিনের স্থাপিত এই প্লান্টটি মোংলা থানার পুলিশ সদস্যদের বিশুদ্ধ ও নিরাপদ পানীয় সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এটি একটি মানবিকতা, দায়িত্ববোধ ও সামাজিক কল্যাণে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। মোংলা থানার এই আধুনিক সুবিধা বৃদ্ধির পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি