ঢাকাThursday , 23 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভারতীয় ফিশিং ট্রলারসহ নয় জেলে আটক

Link Copied!

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলেকে আটক করেছে নৌবাহিনী। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে বুধবার (২২ অক্টোবর) এ ট্রলারসহ জেলদের আটক করে নৌবাহিনী।

#New_Classic_Event_Management

সমুদ্র থেকে আটক এফ,বি এনি-১ নামক ওই ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ বৃহস্পতিবার বিকেল ৪টায় মোংলার দিগরাজে নৌ ঘাঁটিতে নিয়ে এসেছে।

ট্রলারটিতে থাকা প্রায় ১০০০ কেজি ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ আদালতের পাঠানো হবে। এছাড়া ট্রলারসহ জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে।


আটক জেলেদের বাড়ী ভারতের কলকাতার বিভিন্ন জেলায়। এসব তথ্য নিশ্চিত করেছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, সমুদ্রসীমা লঙ্গন আইন করে বেআইনিভাবে এদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় ৯ জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। এরপর শুক্রবার সকালে এ সকল জেলেদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর একই এলাকা থেকে এফ, বি শুভযাত্রাই নামক একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি