ঢাকাSunday , 30 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে শ্যালিকা ধর্ষণ দুলাভাই কারাগারে

Link Copied!

মোঃ আল-আমিন হোসেন (দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি) ঢাকার দোহারে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরী শালীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষক আব্দুর রাজ্জাক (২৪) কে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়।
শনিবার (২৯ মে) সকালে আদালতে প্রেরণ করেছে দোহার থানা পুলিশ। ধর্ষক আব্দুর রাজ্জাক উপজেলার বিলাশপুর ইউনিয়নের বড় রামনাথপুর গ্রামের জয়নাল বেপারীর ছেলে।

#New_Classic_Event_Management

জানা যায়, গত শনিবার (২২ মে) আব্দুর রাজ্জাক তার কিশোরী শালী (১২) কে মুঠোফোনে কথা বলে ডেকে এনে দু’জনে আত্মগোপনে চলে যায়। পরে কিশোরীর পরিবার দোহার থানায় একটি নিখোঁজের ডায়েরি করে। ঘটনার ৫ দিন চলে গেলেও পুলিশ তাদের কোনো খোঁজ পায়নি। পরবর্তীতে মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণের সাহায্যে উপজেলার মাঝিরকান্দা এলাকায় তাদের খোঁজ পায়। সংবাদ পেয়ে সেখান থেকে তাদের উদ্ধার করে ধর্ষণের মামলা দিয়ে আব্দুর রাজ্জাককে আদালতে প্রেরণ করে দোহার থানা পুলিশ। বর্তমানে ঐ কিশোরী দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের গাজীরটেক এলাকার আয়নাল মেম্বারের বাড়িতে পরিবারের সাথে আছে।

ঐ কিশোরী জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে আমার দুলাভাই আব্দুর রাজ্জাক আমাকে নিয়ে পালিয়ে যায়। মাঝিরকান্দা এলাকায় একটি ভাড়া বাড়িতে আমাকে রাখে সে। সেখানে অবস্থানকালে প্রতিরাতেই সে বিয়ে না করেই আমার সাথে শারিরীক সম্পর্কে লিপ্ত হয়।


এ ঘটনায় দোহার থানার এস.আই মনিরুজ্জামান বলেন, শুক্রবার রাতে মাঝিরকান্দা এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে শনিবার সকালে ধর্ষণ মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি