ঢাকাMonday , 29 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় পূজামন্ডপ পরিদর্শন করলেন খুলনা নৌ অঞ্চলের কমান্ডার

Link Copied!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার।

#New_Classic_Event_Management

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন মোংলার দিগরাজ বাজার মন্দির পরিদর্শন করেন।

এ সময় কমান্ডার খুলনা নৌ অঞ্চলের প্রধান
পুরোহিত, পূজা আয়োজক কমিটি, সনাতন ধর্মাবলুী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন।


পরিদর্শনকালে তিনি মাঠপর্যায়ের প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং যৌথ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশনা প্রদান করেন। পূজা উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী বরগুনা, ভোলা, টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, সেন্টমার্টিন, সন্দীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, খুলনা, বাগেরহাট ও উপকূলীয় বিভিন্ন অঞ্চলসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনী নিরাপত্তা জোরদার করেছে। পূজা চলাকালীন নৌবাহিনী সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি কো-অর্ডিনেশন ও মনিটরিং সেল স্থাপন করেছে।

পূজামন্ডপসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ও জরুরি প্রয়োজনে বিশেষ অভিযানিক টিম গঠন করা হয়েছে, যাতে ধর্মীয় এই উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন করা যায়। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও, নৌবাহিনী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন কমিটির সংগঠকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শারদীয় দুর্গাপূজা সবার জন্য শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন নিশ্চিতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অপতৎপরতা প্রতিহত করতে নৌবাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি