ঢাকাSaturday , 20 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে মধ্যরাতে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার তিন

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখানের খারশুর মোড়ে চেকপোষ্টে দায়িত্ব পালনকালে ৪ মাদক ব্যবসায়ীকে আটক ও ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শনিবার ভোর তিনটায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। এরা সবাই আন্ত:জেলা পেশাদার মাদক ব্যবসায়ী বলে ধারণা করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে পুলিশের একটি টিম নবাবগঞ্জ-ঢাকা সড়কের খারশুর প্রান্তে চেকপোষ্টে টহল দায়িত্ব পালনকালে একটি সিএনজি যোগে ঢাকার দিক হতে ৩ জন পুরুষ ও ১ জন মহিলা ওইখানে নামে। তারা হাতে ব্যাগসহ হেটে শিবারমপুরের দিকে যেতে উদ্যত হয়। এসময় পুলিশ তাঁদেরকে থামতে বলায় একজন দৌড়ে চলে যায়। বাকিদের আটক করে পুলিশ। তাঁদের ব্যাগ তল্লাশি করলে তিন জনের নিকট হতে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট এলাকার আব্দুল হালিমের ছেলে আলী হোসেন(২৪), একই এলাকার আব্দুল মজিদের ছেলে ফয়সাল মিয়া(২০), পলাতক রায়হান(২৩) , ব্রাক্ষ্মনবাড়িয়ার সরাইলের আমির আলীর কন্যা নিলুফা আক্তার(৪০). ।


পুলিশ তাঁদেরকে আটক করে নবাবগঞ্জ থানায় এনে গাঁজা উদ্ধারের দায়ে মাদক আইনে মামলা করে গ্রেপ্তার দেখায়। পরে সেই মামলায় শনিবার দুপুরে তাঁদেরকে আদালতে প্রেরণ করে।

নবাবগঞ্জ থানার এস আই রাজিবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত তিন জনকে শনিবার দুপুর ১২টায় মামলার আসামী হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে। এরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী। এদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি