ঢাকাThursday , 18 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অবৈধ মৎস্য আহরণ ও বনজ সম্পদ রক্ষায় জনসচেতনতা মূলক কার্যক্রম

Link Copied!

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর রাতে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

#New_Classic_Event_Management

এরই ধারাবাহিকতায় আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী, কয়রা, রূপসা, শরণখোলা ও নলিয়ান কর্তৃক সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় জেলেদের মাঝে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত জেলেদের অবৈধভাবে দেশের জলসীমা অতিক্রম না করা, অবৈধ মৎস্য আহরণ ও অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকা, বনজ সম্পদ সংরক্ষণ এবং নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং আইন-শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি