ঢাকাWednesday , 17 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অবৈধ রেলক্রসিং বন্ধ করায় স্থানীয়দের সমালোচনার মুখে রেল কর্তৃপক্ষ

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় যাত্রী ও সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যুর পর অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে এসে তোপের মুখে পড়েন রেলওয়ে কর্তৃপক্ষ। পথ খোলা রাখার দাবি জানিয়ে এলাকাবাসী দুই ট্রেন আটকে দেয়।

#New_Classic_Event_Management

বুধবার ১৭ সেপ্টেম্বর সকালে মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান এলাকার পাশে গিরিশনগরে বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় পপি আক্তার (২৩) ও সাদিক মিয়া (৩৭) নামের দুইজনের মৃত্যু হয়।

তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। পপিকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক সাদিক মিয়া বৃষ্টির মধ্যে ট্রেন দেখতে না পেয়ে অবৈধ লেভেল ক্রসিংয়ের রেললাইনে তুলে দেন অটোরিকশাটি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। এদিকে, লেভেল ক্রসিংটি অবৈধ হওয়ায় বুধবার সকালে রেলওয়ের লোকজন সেটি বন্ধ করতে আসেন। এসময় এলাকার কয়েকজন বাসিন্দা তাতে বাধা দেন। একপর্যায়ে বেশকিছু লোক জড়ো হয়ে পথ বন্ধে বাধা দেন। সকাল পৌনে ১১ টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস আটকে দেয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।


এরইমধ্যে পুলিশসহ সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে সমাধানের আশ্বাস দেন এলাকাবাসীকে। এর পরিপ্রেক্ষিতে প্রায় ১৫ মিনিট পর ট্রেন দুটি ছেড়ে যায়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন,লেভেল ক্রসিংটি অবৈধ হওয়ায় কর্তৃপক্ষ সেটি বন্ধ করতে আসেন। তবে এলাকাবাসী এতে বাধা দেয়। এ অবস্থায় দুটি ট্রেন সামান্য সময়ের জন্য আটকা পড়ে। বিষয়টির সমাধান করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি