ঢাকার দোহারে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আবুল মোল্লা উপজেলার ছোট রামনাথপুর গ্রামের দুর্জন মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ১৩ই সেপ্টেম্বর শনিবার উপজেলার চরকুশাই গ্রামের অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবা সহ আবুল মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মাদক মামলায় কোর্টে প্রেরণ করা হয়।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।