ঢাকাSaturday , 13 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ শিক্ষার্থীদের সাথে জেলা বিএনপি সভাপতির মতবিনিময়

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট নিজ বাড়িতে ১৩ই সেপ্টেম্বর শনিবার সকালে কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজসহ জেলার বিভিন্ন কলেজের সাধারণ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

#New_Classic_Event_Management

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, এ বি এম মমিনুল হক, এডভোকেট হোসেন গোলাপসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, দেশের সঠিক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা মন্তব্য করেন।


এ সময় শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র সংসদ পুনরায় চালু করার দাবি জানান। পাশাপাশি তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপহার দেওয়া দুটি বাস পুনরায় চালু করারও দাবি তোলেন। শিক্ষার্থীদের এ দাবিকে নেতৃবৃন্দ ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি