মাকসুমুল মুকিম, (ঢাকা দোহার -নবাবগঞ্জ) ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের কোমরগঞ্জের চরকান্দা এলাকার এক বতসবাড়ি থেকে ২ কেজি গাঁজাসহ একই পরিবারের মা-বাবা- ও মেয়েকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা পারভীন বেগম, স্বামী ইমান হোসেন ও তার মেয়ে ঈরিণ আক্তার। জানা যায় বুধবার বিকেলে নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসীমের নেতৃত্বে উপজেলার চরকান্দা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একই পরিবারের মা- বাবা ও মেয়েকে আটক করে৷ পরে তাদের দেওয়া তথ্য মতে বসতবাড়িতে তল্লাশী করে ভবনের দুতলা এবং নিচতলা থেকে গাঁজা ও ৮১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ৷ গাঁজা মাপার কাঠের দাঁড়িপাল্লা, ২ কেজি গাঁজা ও নগদ টাকাসহ আটককৃতদের থানায় নিয়ে আসেন৷ অভিযানে মহিলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি তল্লাশী করে গাঁজা ও টাকাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ।