ঢাকাWednesday , 10 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পার্লামেন্টের এমপি ফ্রান্স ইমানুয়েল প্রধানমন্ত্রীর পদত্যাগ

Link Copied!

ফ্রান্সের পার্লামেন্টে এমপিদের আস্থা ভোটে হেরে গেছেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু। এর পরই পদত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (৮ সেপ্টেম্বর) বায়রু নিজের আহ্বান করা আস্থা ভোটে শোচনীয়ভাবে হেরে যান। এর ফলে ফ্রান্স নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এবং মাখোঁর কাঁধে তার শাসনামলে সপ্তম প্রধানমন্ত্রী খুঁজে বের করার দায়িত্ব পড়ে।

ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাখোঁ আগামী কয়েকদিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হলে আগাম নির্বাচনের জল্পনার অবসান ঘটবে।


নাম প্রকাশে অনিচ্ছুক বায়রু’র ঘনিষ্ঠ একজন এএফপি’কে জানান, বায়রু মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

উত্তরসূরির নাম ঘোষণা না হওয়া পর্যন্ত বায়রু ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি