ঢাকাTuesday , 9 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে অবৈধভাবে মাটি কাটার সাত জনের কারাদন্ড

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সাত ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার ৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর ও আজবপুর বাজার এলাকা সংলগ্ন হাওড়ে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এই সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম। কারাদণ্ড প্রাপ্তরা হলেন, নাছির উদ্দীন, আসিদ, বাহার, সবুজ, আঃ নূর, কবির এবং লিটন।

#New_Classic_Event_Management

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম বলেন, উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর ও আজবপুর বাজার এলাকা সংলগ্ন হাওড়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে মাটি কাট ছিলেন চক্রগুলো। গোপন সংবাদ ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় মাটিভর্তি ইঞ্জিনচালিত ৩ টি নৌকা , ২৮ টি কোদাল ও ৩ টি হ্যান্ডেল জব্দ করে স্থানীয় মেম্বারের জিম্মায় দেওয়া হয় এবং নৌকা থেকে ৭ জনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ৩ মাসে মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি