ঢাকাSaturday , 6 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পৌর বিএনপির নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

Link Copied!

বাগেরহাটের -মোংলায় পৌর বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌর বিএনপির আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেয়।

বিক্ষোভ মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বর এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে করেন তারা।


প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মাহবুবুর রহমান মানিক বিএনপির একজন সক্রিয় কর্মী। একটি মহল বিএনপিসহ অঙ্গ সংগঠনের ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে ভাবমূর্তি নষ্ট করছে। অবিলম্বে এ সকল মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান তারা। সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

এসময় পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. খোরশেদ আলম, সাবেক যুগ্ম আহবায়ক বাবলু ভুইয়া, পৌর মহিলাদলের সভানেত্রী কমলা বেগম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি