ঢাকাFriday , 5 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী

Link Copied!

ঢাকার নবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন এই আনন্দঘন দিনে মহান আল্লাহর রহমতে ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন ১লা সেপ্টেম্বর পা রাখলো নতুন বছরে।

#New_Classic_Event_Management

আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতায় আমাদের এ যাত্রা আরও অর্থবহ হয়েছে।পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ইছামতি ছাত্র সংগঠনের জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়। সূচনা বক্তব্যে শুভাশিস গোস্বামী তার বক্তব্যে বলেন “যা অতীতে হয়েছে, তা অতীতেই রয়ে গেছে। ভবিষ্যতে কী হবে, তা নির্ভর করবে আমাদের কাজের ওপর।

ইছামতী ছাত্র সংগঠন নবাবগঞ্জের জনগণের সেবায় সর্বদা প্রস্তুত ছিল এবং থাকবে। এই সেবা জনগণের অধিকার, আর ইছামতীর কোনো অধিকার নেই সেই হক হরণ করার।


তাই আগামীর ইছামতীকে পূর্বের সেই শক্তিশালী ও সেবামুখী ইছামতীতে রূপান্তরিত করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।
আমি বিশ্বাস করি, আগামী তিন মাস পর আমরা এক নতুন, প্রাণবন্ত ও সেবাধর্মী ইছামতীকে দেখতে পাবো।”

কলাকোপা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বাবুলাল মোদক তিনি ইছামতি ছাত্র সংগঠনের ১২ বছর পূর্তিতে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান। তিনি বলেন তোমরা আমার বাবা-মা। তোমরা যেখানে যখন যেভাবে আমাকে ডাকবে আমি সে সময় এভাবেই তোমাদের কাছে হাজির হব। আমি চাই আমার ইউনিয়নে সামাজিক সংগঠনগুলো যথেষ্ট পরিমাণ কর্মদক্ষতা প্রকাশ করুক। বক্তব্য পর্ব শেষে চেয়ারম্যান বাবুলাল মোদক সবাইকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি