ঢাকাSaturday , 30 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহার নবাবগঞ্জ সংসদীয় আসন পৃথকীকরণের দাবিতে বিক্ষোভ মিছিল

Link Copied!

সালের সংসদ নির্বাচনে দোহার উপজেলা নিয়ে ঢাকা-১ আসন ছিলো। পরবর্তীতে এক এগারোর সরকার এসে দোহার ও নবাবগঞ্জ দুটি আসনকে একীভূত করে ঢাকা-১ আসনে রূপান্তিরিত করে। পুনরায় দোহার উপজেলাকে নিয়ে ঢাকা–১ আসন করার দাবিতে মানববন্ধন করেছে দোহারের সর্বস্তরের জনতা। শুক্রবার বিকেলে লটাখোলা মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

সংসদীয় আসন দোহারকে ঢাকা-১ আসন করারর দাবিতে দীর্ঘদিন ধরেই একটি টিম কাজ করছে। তারা নিবার্চন কমিশনে আবেদনও করেছে। তারই ধারাবাহিকতায় আজ তারা দোহারে জনমত সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচী পালন করেছে বলে জানায় এ সংক্রান্ত বাস্তবায়ন কমিটির আহবায়ক হুমায়ন কবির।

প্রতিবাদ শেষে এক সভায় বক্তারা বলেন, দোহারকে-১ ও নবাবগঞ্জকে ঢাকা-২ আসন করে পূর্বের ন্যায় পুর্নবহাল করা হোক। ২০০৮ সালের নির্বাচনে ষড়যন্ত্র করে এ দুটি আসনকে একটি করায় উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। প্রকল্প ভাগাভাগি হয়ে যাওয়াতে এলাকাবাসী উন্নয়ন বঞ্চিত হয়ে বৈষম্যের শিকার হয়েছে। আগামী সংসদ নির্বাচনে দোহার উপজেলাকে ঢাকা-১ আসন ও নবাবগঞ্জকে ঢাকা-০২ আসন ঘোষণা করতে হবে। দ্রুত তারা নিবার্চন কমিশনকে এ দাবি বাস্তবায়নের অনুরোধ জানান।


এসময় উপস্থিত ছিলেন আসন পুনরুদ্ধার আন্দোলন কমিটির সদস্য সচিব রাসেল আহমেদ, মো. খালেকুজ্জামান, ফজলুল হক বেলায়েদী, মনির হোসেন রানাসহ নানা শ্রেণী পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি