ঢাকাThursday , 28 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নাহিদ হোসেন রাসেল-(৩০) নামে একজন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর এলাকার মল্লিকা সিএনজি পাম্পের সামনেই এই দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহত রাসেল আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আশুগঞ্জ বাজার এলাকার আবদুল মোতালিবের ছেলে। তিনি ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রাসেল মোটর সাইকেল চালিয়ে শহরের কাউতলী থেকে সদর উপজেলার সুলতানপুর যাওয়ার পথে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পার্কিং করা একটি ট্রাকে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তার সাথে থাকা সহযাত্রী তপু- (২৮) আহত হন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি