ঢাকাস্থ জাতীয়তাবাদী সাবেক ছাত্রদল ফোরাম এর নবগঠিত দ্বি-বার্ষিক কমিটির অনুমোদন দিয়েছেন, বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক বিষয়ক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ও আসন্ন জাতীয় নির্বাচনের সিরাজগঞ্জ -৫ আসনের মনোনীত প্রার্থী এবং নবগঠিত ছাত্রদল ফোরামের ২৫-২৭ মেয়াদে ৩২ জন সদস্যদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব আমিরুল ইসলাম খান আলীম।
উক্ত কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন, মোঃ আবু কোরাইশ। সাধারন সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ কামাল হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আব্দুল ওয়াদুদ তুহিন, সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন আতিকুর রহমান টিপু,এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এসএম জাহাঙ্গীর। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুপিটার হোসেন সহ মোট ৩২ জন সদস্য নিয়ে এই নব গঠিত কমিটি গঠন করার জন্য আমিরুল ইসলাম খান আলীম কে ধন্যবাদ জানান অত্র নব গঠিত কমিটির সকল সদস্যবৃন্দ।