ঢাকাSunday , 24 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বুড়িগঙ্গা থেকে নারী পুরুষ শিশুসহ চারজনের লাশ উদ্ধার

Link Copied!

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে নদীর পৃথক স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

#New_Classic_Event_Management

সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে রয়েছে ৩ বছরের এক শিশু, দুই নারী ও একজন পুরুষ। তাদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি সোহাগ রানা আরও বলেন, প্রথমে কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে ভাসমান অবস্থায় ৩০ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় কালো রঙের বোরকা পেঁচানো ছিল এবং পরনে ছিল গোলাপি রঙের সেলোয়ার-কামিজ। কিছুক্ষণ পর একই স্থান থেকে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় ৩ বছরের এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।


অন্যদিকে, কেরানীগঞ্জের বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো. মোক্তার হোসেন জানান, রাত সাড়ে ৭টার দিকে জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন পুরুষ (৪০) ও একজন নারী (৩০)। পুরুষের পরনে ছিল কালো প্যান্ট ও চেক ফুল শার্ট এবং নারীর পরনে ছিল ছাই রঙের গেঞ্জি ও লাল সেলোয়ার। তাদের শরীরে আঘাতের সামান্য চিহ্ন পাওয়া গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন জানান, মীরেরবাগ এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহ দুটি মা-ছেলের বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে জিনজিরা এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহ দুটি একজন নারী ও একজন পুরুষের।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহগুলোর পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি