ঢাকাSaturday , 23 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলা বন্দরের লাইটার জাহাজের কর্মচারী নদীতে পড়ে নিখোঁজ

Link Copied!

মোংলা বন্দরের জেটি সংলগ্ন এলাকায় এমভি শোভা নামক লাইটার জাহাজের ক্রু (কর্মচারী) নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে মো: রাব্বি নামক ওই কর্মচারী হঠাৎ নদীতে পড়ে যায়। এরপর লাইটারের অন্য কর্মচারীরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে মোংলা বন্দর কতৃপক্ষ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।

#New_Classic_Event_Management

এমভি শোভা লাইটারের মাস্টার মুজ্জাফর মোল্লা জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসাম বোঝাই করেন। এরপর ঢাকার যাওয়ার জন্য তারা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীত পাশে পশুর নদীতে অপেক্ষা করতে ছিলেন।

আজ সকাল সাড়ে ৫ টার সময় কর্মচারী মো: রাব্বি রান্না ঘর থেকে চা খেতে খেতে ডেকের দিকে যাওয়ার সময় অসাবধানতাবসত নদীতে পড়ে যায়।
তিনি আরো জানান, তারা অনেক খোঁজাখুঁজি করেন। পরে না পেয়ে মোংলা বন্দর কতৃপক্ষকে খবর দেওয়া হয়।


মোংলা বন্দর কতৃপক্ষের উপ-পরিচালক মাকরুজ্জামান জানান, লাইটারের কর্মচারী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ কর্তৃক ড্রোন ব্যবহার করে জাহাজটির আশপাশের নদী এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে। একই সাথে ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

নিখোঁজ লাইটারের কর্মচারী মো: রাব্বি বরিশালের বাঁকেরগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানান লাইটারের মাস্টার মুজ্জাফর। এক বছর আগে এখানে ক্রু হিসেবে এমভি শোভা লাইটারে চাকুরিতে যোগদান করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি