ঢাকাSaturday , 23 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারের মৈনটঘাটে ওড়না পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

Link Copied!

ঢাকার দোহারে “মিনি কক্সবাজার” খ্যাত মইনট ঘাটে নৌভ্রমণে গিয়ে ২২ আগস্ট শুক্রবার বিকালে ওড়না জেনারেটরে পেঁচিয়ে শাহিদা আক্তার (২৮) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার মাগরিব নামাজের আগে এ দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহত শাহিদা আক্তার উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝিপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় এক বেসরকারি কোম্পানির প্রতিনিধি সুজন হোসেনের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, দিনভর ঘুরে বেড়ানোর পর বিকালে ইঞ্জিনচালিত বোটটি মইনট ঘাটে ফিরে আসে। বোট থেকে নামার সময় শাহিদার পরিহিত ওড়না চলন্ত জেনারেটরে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে তার মাথাও জেনারেটরের অংশে আটকে যায়।

সাথে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত শাহিদা আক্তারের দুই শিশু সন্তান রয়েছে, যাদের বয়স মাত্র ৫ ও ৭ বছর। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়রা জানায়, মইনট ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তারা আরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি