ঢাকাFriday , 22 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা অনুষ্ঠিত

Link Copied!

ঢাকার দোহারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগষ্ট)  বিকেলে উপজেলার লটাখোলা করম আলীর মোরে এ পথ সভা অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারচুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ওয়াহিদুর রহমান বানী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি আবুল হাসেম, সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বিকাশ সরকার সহ বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মী বৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীর নিশু।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি