ঢাকাSunday , 17 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ার ডিম ব্যবসায়ীকে জরিমানা

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় চার ডিম ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দোকানে মূল্য তালিকা ও ক্যাশ মেমো না থাকায় তাদেরকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

#New_Classic_Event_Management

রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, শহরের ফারুকী বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তা পর্যায়ে ডিমের দাম স্বাভাবিক রাখতে দুপুরে জেলা শহরের ফারুকী বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় ব্যবসায়ীরা ডিম বিক্রয়ের মূল্য তালিকা প্রদর্শন করছেন না, ক্রয়-বিক্রয়ের ক্যাশ মেমো যথাযথভাবে সংরক্ষণ করছেন না। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় চারটি ডিমের দোকানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।


দোকান মালিকদের মূল্য তালিকা এবং ক্যাশ মেমো সংরক্ষণ করার নির্দেশনাও দেয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি