ঢাকাSaturday , 16 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কোস্টগার্ডের অভিযানে ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

Link Copied!

বাগেরহাটের মোংলায় শনিবার ১৬ আগস্ট ২০২৫ বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

#New_Classic_Event_Management

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ আগস্ট ২০২৫ তারিখ মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন রুপসা কর্তৃক খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় খুলনা হতে বাগেরহাটগামী সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি অবৈধ কাঁকড়াসহ ২ জন ব্যক্তিকে আটক করা হয়।

জব্দকৃত অবৈধ কাঁকড়া খুলনা ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে রুপসা নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।


তিনি আরো বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি