ঢাকাFriday , 15 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় নদীর পানি বৃদ্ধি নিম্নমানের বেড়িবাঁধ ভেঙে বিপর্যয়

Link Copied!

কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির প্রবল চাপের কারণে বাগেরহাটের মোংলার বিভিন্ন এলাকায় নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ অবস্থায় চিলা ইউনিয়নের জালচিরা গ্রামে নিম্নমানের বেড়িবাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাঁধ ভাঙার সাথে সাথেই তীব্র স্রোতে ডুবে গেছে গ্রাম, ফসলি জমি ও শতাধিক মাছের ঘের। এতে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

#New_Classic_Event_Management

স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে বেড়িবাঁধের একটি অংশ ধসে পড়ে। মুহূর্তের মধ্যে প্লাবিত হয় আশপাশের গ্রামগুলো। পানির তোড়ে নদীতে ভেসে যায় ঘেরের মাছ, ধানক্ষেত, সবজি ক্ষেত ও গবাদিপশু। এতে জীবিকা হারিয়ে হতাশায় ভুগছেন চাষি ও কৃষকরা।

জালচিরা গ্রামের মৎস্যচাষী মোঃ মিঠুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাঁধ ভাঙার পর সব শেষ হয়ে গেছে। আমার ঘেরের মাছ নদীতে চলে গেছে, ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এখন পরিবার নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না।


চিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার নিউটন ডাকুয়া বলেন, “বাঁধ ভেঙে বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে। চাষিদের মাছ, কৃষকদের জমি সব শেষ। যদি দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা না হয়, তবে আরও বড় বিপর্যয় নেমে আসবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের মান খারাপ ছিল। বিভিন্ন সময়ে মেরামতের দাবি জানানো হলেও যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। এবার পানির চাপ বাড়ায় দুর্বল অংশ ভেঙে পড়েছে।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত এলাকা ইতোমধ্যেই পরিদর্শন করা হয়েছে। ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ভাঙনকবলিত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছাড়ছেন। নদীর পানি আরও বাড়তে থাকলে আশপাশের কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি