ঢাকাFriday , 8 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চিতলমারীতে সোনার দোকানে চুরির ঘটনায় স্বর্ণালংকার সহ গ্রেপ্তার দুই

Link Copied!

বাগেরহাট জেলার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় চিতলমারীতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় অভিযুক্ত ০২ জন আসামী গ্রেফতার, অনুমান ৫০ লক্ষ টাকার স্বর্ণ উদ্ধার :

#New_Classic_Event_Management

গত ০৩ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ১১:৫০ মিনিট থেকে ৪ আগস্ট ২০২৫ খ্রিঃ ভোর ৫:০০ টার মধ্যে, নিউ মন্ডল জুয়েলার্স, চিতলমারী বাজার (মালিকঃ তাপস কুমার মন্ডল) দোকানের লোহার সিন্দুক গ্রিন্ডার মেশিন দিয়ে কেটে অজ্ঞাত চোর চক্র প্রায় ২৫-৩০ ভরি বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। চুরিকৃত স্বর্ণালঙ্কারের বাজারমূল্য অনুমান ৫০ লক্ষ টাকা।

এই ঘটনায় বাগেরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় চিতলমারী থানার অফিসার ইনচার্জ ও সঙ্গীয় অফিসার সমন্বয়ে গঠিত থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে ০২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়, ও প্রায় ২৫-৩০ ভরি বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। আসামি ১। এমদাদুল খান (৩৮), পিতা মৃত মঞ্জুরুল খান, সাং – আড়ূয়াবর্নী, ২। সজল বসু, পিতা – সন্তোস কুমার বসু, সাং – চরবানিয়ারী পশ্চিম পাড়া, উভয় থানা- চিতলমারী জেলা-বাগেরহাট কে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি