ঢাকাThursday , 7 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আখাউড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ আলাউদ্দিন হায়দার-(৫০) নামে একজন পল্লী বিদ্যুৎ লাইন টেকনেশিয়ানের মৃত্যু হয়েছে। ৭ই আগস্ট বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে আখাউড়া উপজেলার রামধননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহত আলাউদ্দিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ির বাসিন্দা। তিনি আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে তিন মাস ধরে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার রামধননগর এলাকায় গ্রাহক রজব আলীর বাসায় বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় ফিডার চালু থাকা অবস্থায় সার্ভিস ড্রপ লাইনে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় হৃদয় আহমেদ নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।


তিনি সিলেটের গুয়াইনঘাট এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি