ঢাকাThursday , 7 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

seniurre
August 7, 2025 2:00 am
Link Copied!

ঢাকার নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার কাজী সোহেলকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনে নবাবগঞ্জ, দোহার এবং ঢাকা জেলার সাংবাদিক সমাজ ও সুশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বুধবার (৬ আগস্ট) দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সামনের ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কে ঘন্টাব্যাপী দাঁড়িয়ে তাঁরা এ মানববন্ধন করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাংবাদিকরা সোহেলকে হুমকি প্রদানকারী নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ দেওয়ানকে দ্রুত গ্রেফতারের দাবি করেন।

#New_Classic_Event_Management

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সাংবাদিক প্রতিনিধিরা নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), দোহার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র কাছে স্মারকলিপি প্রদান করেন।

এদিকে, নবাবগঞ্জ ইউএনও দিলরুবা ইসলাম সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


প্রসঙ্গত, গত ২ আগস্ট রাতে অভিযুক্ত সুরুজ দেওয়ানের বিরুদ্ধে একটি জাল দলিলের তথ্য উদঘাটন করাতে সাংবাদিক কাজী সোহেলকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয় স্বেচ্ছাসেবকলীগ নেতা সুরুজ দেওয়ান।

এসময় ওসি ও ডিসিকে নিয়েও কটুক্তি করেন সুরুজ দেওয়ান। এঘটনা কাজী সোহেল নবাবগঞ্জ থানায় সুরুজ দেওয়ানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি