গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ সাইদুল ইসলামকে (৩৭) ঢাকার ভাটারা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৩ এবং র্যাব-১-এর যৌথ অভিযানে শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।মামলার বিবরণ:গত ৮ জুলাই সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা নইমুদ্দিনের বাড়ির পাশে শিশুটিকে মুখ চেপে ধরে তুলে নিয়ে ধর্ষণ করে সাইদুল।
পরে শিশুটির মা বাদী হয়ে ১০ জুলাই সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০২৫) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং- ১৯/২৩৮।র্যাবের অভিযান:ঘটনার পর থেকেই র্যাব অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় ১ আগস্ট রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার ভাটারা থানার কে-ব্লকের ১৮ নম্বর রোডের সেভেন স্টার সুপার শপের পেছন থেকে সাইদুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইদুল গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার উত্তর শ্রীপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।