ঢাকাFriday , 1 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকার দোহারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

ঢাকার দোহারে আক্তার (৩৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাকসুদা কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা বাংলাবাজার এলাকার মৃত আইজউদ্দিন এর স্ত্রী। শুক্রবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীরা।

#New_Classic_Event_Management

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মোবাইলে অতিরিক্ত কথা বলা নিয়ে মাকসুদা ও তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়।

নিহত ওই গৃহবধূর ছেলে জানায়, রাত তিনটার দিকে হঠাৎ ঘুম থেকে উঠে মাকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে চিৎকার করে উঠি। এসময় আমার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে ঝুলন্ত অবস্থায় মাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে খবর পেয়ে দোহার থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে দোহার থানা ওসি হাসান আলী বলেন, প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা পাঠানো হবে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি