ঢাকাTuesday , 29 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অতিরিক্ত উৎসকর বাতিলের দাবিতে নবাবগঞ্জে মানববন্ধন

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে জমি রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত উৎসকর বাতিলের দাবিতে মানবববন্ধন করেছে দলিল লেখক ও সাধারণ জনগণ। সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা সাব-রেজিস্টার অফিসের সামনে দাড়িয়ে তারা এ মানববন্ধন করে।

#New_Classic_Event_Management

মানববন্ধনকারীরা জানান, নবাবগঞ্জ উপজেলায় প্রতি শতাংশ জমির উপর ধার্যকৃত বর্তমান উৎস কর ৩০ হাজার টাকা এবং প্রতি কাঠায় অতিরিক্ত উৎসকর প্রায় ৫০ হাজার টাকা ধার্য্য করা হয়েছে। এর ফলে দলিলের সংখ্যা যেমন কমেছে তেমনি কমেছে সরকারের রাজস্ব আয় ৷ তাই দ্রুত অতিরিক্ত উৎসকর বাতিলের দাবি জানান তারা।

পরে মানববন্ধন কারীরা উপজেলা সাব-রেজিস্ট্রার বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।


উপজেলা সাব রেজিস্ট্রার মো. নাজমুল হাসান এ বিষয়ে বলেন, গেজেট প্রকাশের আগে মে ও জুন মাসে যথাক্রমে ১ কোটি ৭৮ লাখ টাকা এবং ২ কোটি ৮৪ হাজার টাকা উৎসকর আদায় হয়। কিন্তু গেজেট সংশোধনের পর জুলাই মাসে মাত্র ২৬ লাখ ৭৫ হাজার টাকা উৎসকর আদায় হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি