ঢাকাTuesday , 29 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে মোংলায় ছাত্রদলের শোক সমাবেশ

Link Copied!

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এ সময়ে ছাত্রদলের ১৪৪ জনসহ বিএনপির প্রায় ৫ শতাধিক নেতাকর্মী শহীদ হন। তাদের রক্তের বিনিময়েই আজকের গণতান্ত্রিক লড়াই নতুন গতি পেয়েছে। এই আন্দোলনের পুরোভাগে ছিল ছাত্রদলই স্বৈরাচারবিরোধী প্রথম স্লোগান, কারফিউ ভেঙে রাজপথে মিছিল সবকিছুতেই নেতৃত্ব দিয়েছে ছাত্রদল।

#New_Classic_Event_Management

রবিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে মোংলা উপজেলা ও পৌর ছাত্রদল আয়োজিত শোক র‌্যালি ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে শোক র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে এসে শোক সভায় মিলিত হয়।


এসময় মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা যুবদলের সদস্য সচিব সুজন মোল্লা, সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবনেতা খালিদ মাহমুদ সোহাগ, পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো: নাছির মোছাল্লী, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মির সাগর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: সেলিম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো: সোহেল মাহমুদ রানা, ছাত্রনেতা শাওন, সাগর নিলয়, রাকিব, খায়রুল সহ এসময় বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল ক্যাম্পাসে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি