ঢাকাFriday , 25 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভূমি রেজিস্ট্রিতে অতিরিক্ত উৎস কর বাতিলের দাবিতে দোহারে মানববন্ধন

Link Copied!

জমি রেজিস্ট্রির ক্ষেত্রে অতিরিক্ত উৎস কর বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জমি ক্রেতা ও বিক্রেতারা। বুধবার বেলা ১২ টায় ঢাকার দোহার উপজেলা প্রাঙ্গণে সাব রেজিস্ট্রি অফিসের সামনে মানববন্ধন করেন তারা।

#New_Classic_Event_Management

বক্তারা বলেন, দোহারের চারটি ইউনিয়ন পদ্মার তীরবর্তী এলাকায় ও পৌরসভার একটি অংশ আড়িয়াল বিলে অবস্থিত। যেখানে জমির মূল্য ১৫ থেকে ২০ হাজার টাকা শতাংশ সেখানে উৎস কর ৩০ হাজার টাকা দেয়া কোন ভাবে সম্ভব নয়। গত ১ জুলাই থেকে এই উৎসকর বৃদ্ধির পর জমি রেজিস্ট্রি কমে যাওয়ায় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি বন্ধ হয়ে গেছে দলিল লেখকদের আয়ের পথ। এসময় এই অতিরিক্ত উৎস কর বাতিলের দাবি জানান মানববন্ধনকারীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত স্মারকলিপি জমা দেন তারা।
এসময় দোহার উপজেলার জমি ক্রেতা, বিক্রেতা, দলিল লেখকসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি