ঢাকাMonday , 21 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির

Link Copied!

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা গেছেন। তিনি পাবনা ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। এক বছর আগে তার বিয়ে হয়েছিল।

#New_Classic_Event_Management

এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ২৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে, দুপুর ১টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। এটি বিমান বাহিনীর একটি F-7 BGI (701) মডেলের বলে জানা গেছে। প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুন ধরে যায়।


দুর্ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তিও আহত হয়েছেন, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। তবে, এই ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর এবং পূর্বাচল ফায়ার স্টেশন থেকে ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। উদ্ধার কাজ এখনও চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি