ঢাকাSunday , 20 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা আটক এক

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দুই ব্যক্তি ধর্ষণ করে এবং গর্ভবতী হয়ে পড়ে। শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে আলী আকবর (৬২) নামে এক ধর্ষককে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। অপর ধর্ষক আলমগীর হোসেন (৪০) কৌশলে পালিয়ে যায়।

#New_Classic_Event_Management

গ্রেপ্তারকৃত আলী আকবর উপজেলার কলাকোপা ইউনিয়নের পানালিয়া গ্রামের মৃত সামাদ বেপারীর ছেলে। পলাতক আলমগীর হোসেন একই গ্রামের আলী আকমতের ছেলে।

কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানায় যে, মেয়েটির বাবা দিনমজুরের কাজ করেন। পরিবারের প্রয়োজনে মাকেও বাড়ির বাইরে থাকতে হয়েছিল। গত ৭/৮ মাস আগে, আলী আকবর ও আলমগীর মিলে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধরে নিয়ে যায়। চিৎকার করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে তারা একসাথে মেয়েটিকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয়। এভাবে তারা ৪ মাসের মধ্যে মেয়েটিকে কয়েকবার গণধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মেয়ের অসহায় পরিবার বিষয়টি বুঝতে পেরে লজ্জায় গর্ভপাত করায়। এই খবর এলাকায় পৌঁছালে স্থানীয়রা ক্ষুব্ধ হয় এবং ধর্ষক আলী আকবর (৬২) এবং আলমগীর হোসেন (৪০) কে আটক করে পুলিশে খবর দেয়। চতুর আলমগীর হোসেন বাড়ির পেছনের জানালা ভেঙে পালিয়ে যায়। পুলিশ এসে আলী আকবরকে ধরে থানায় নিয়ে যায়।


কিশোরীর নিরীহ বাবা বলেন, আমি একজন দিনমজুর। তাই বলে আমাদেরও সম্মান আছে। শনিবার দুপুরে গোপনে মেয়ের গর্ভপাত করা হয়েছে। আমি ঐ দুই লম্পটের উপযুক্ত বিচার চাই।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. রাজিবুল ইসলাম এ বিষয়ে বলেন, একজন ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। জানতে পারিযে অন্যজন পালিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি