ঢাকাFriday , 18 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল

Link Copied!

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের পাওয়ার হাউজ রোড মোড় এলাকা থেকে বের হয়ে কান্দিপাড়া মোড়, টি. এ. রোড, পৌর মুক্তমঞ্চ সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা জামায়াতের আমীর মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি জুনায়েদ হাসান, জেলা শিবিরের সভাপতি হাসান মাহমুদ, জেলা অফিস সম্পাদক মনির হোসেন, জেলা যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, যারা বিগত ১৭ বছর ফ্যাসিজম কায়েম করেছিল তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু বছর না যেতেই এই সন্ত্রাসী আওয়ামী সংগঠন কিভাবে অস্ত্র হাতে গোপালগঞ্জে হামলা চালিয়েছে তা উদ্বেগের। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উপর যে হামলা দেশের গণতন্ত্রের জন্য চরম হুমকী। তাই ফ্যাসবাদী আগ্রাসনকে রুখে দিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি