ঢাকাTuesday , 15 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকার নবাবগঞ্জে ইছামতি নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

Link Copied!

ঢাকার নবাবগঞ্জের কলাকোপা সাদাপুর খালে পরে মো: জাইন নামে চার বছরের এক শিশু নিখোজের একদিন পর মঙ্গলবার সকাল আনুমানিক নয়টার দিকে তার মরদেহ নবাবগঞ্জের যন্ত্রাইল ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

#New_Classic_Event_Management

স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের স্বজনরা তাকে যন্ত্রাইল ব্রিজের নিচে ইছামতি নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

পরে উপজেলা স্বাস্থ্যকমপ্রেক্সে জাইন এর ডেট সার্টিফিকেট নিয়ে তার দাদা বাড়ি কলাকোপা ইউনিয়নের গোয়াল নগর এলাকায় নিয়ে যায়। এ সময় কান্নায় ভেঙ্গে পরে পরিবারের লোকজন।


শিশু জাইন ফিনল্যান্ড প্রবাসী মো: মাসুদের ছেলে। শিশু জাইন ফিনল্যান্ডে জন্মগ্রহন করেন। সে ফিনল্যান্ডের নাগরিক।

এ বিষয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান,যেহেতু শিশুটির জন্ম ফিন ল্যান্ডে সেহেতু আইনি কিছু কার্যক্রম আছে সেটা শেষ করে পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ নিতে চাচ্ছে তাই তাদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গত তিন সপ্তাহ আগে বাংলাদেশের নবাবগঞ্জে তার দাদা ও নানাবাড়িতে বেড়াতে আসে।
আগামী ৪ আগষ্টে বেড়ানো সে ফিনল্যান্ডে মায়ের সাথে ফিরে যাওয়ার কথা ছিল।

উল্লেখ্য: সোমবার বেলা আড়াইটার দিকে সাদাপুর খালের পাশে নানা বাড়ির উঠানে খেলছিলেন জাইন। কিছুক্ষন পর পরিবারের লোকজন জাইনকে দেখতে না পেরে খোজাখুজি করে। এক পর্যায় সে সাদাপুর খালে পরে গেছে ভেবে ফায়ার সার্ভিসের মাধ্যমে পরিবার স্থানীয়দের নিয়ে খুজতে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি