ঢাকাWednesday , 9 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে চাঁদা না পেয়ে অপহরণের অভিযোগ

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে চাঁদা না দেয়ায় অপহরণের অভিযোগ উঠেছে। এবিষয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন সোনিয়া আক্তার নামে এক নারী। ঘটনাটি ঘটেছে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের লস্করকান্দা গ্রামে।

#New_Classic_Event_Management

সোনিয়া আক্তার অভিযোগ করে বলেন, আমার বোন একই এলাকার লোকমানের ২য় স্ত্রী। লস্করকান্দা গ্রামে আমি ও বড় বোন তানিয়ার পরিবার পাশাপাশি বাড়িতে বসবাস করি। তবে তানিয়া তার স্বামী লোকমান ও ছেলে তৌহিদকে নিয়ে বেশিরভাগ সময় ঢাকায় বসবাস করে। গত ৭ই জুলাই দুপুরে তারা বাড়িতে আসলে সেদিন রাত সাড়ে ১০ টার দিকে একই এলাকার হাশেমের ছেলে পলাশ(২৮), আঙ্গুর মাতবরের ছেলে আরাফাত(২৩) ও রিফাত(২২), আঃ হালিমের ছেলে রিপন(২৪) মৃত সাদেক আলীর ছেলে সাইমু(২২) রফিকুল ইসলামের ছেলে ইমন(২১) সহ অজ্ঞাত কয়েকজন তানিয়ার বাসায় ঢুকে তানিয়ার স্বামী লোকমানের কাছে ২০ হাজার টাকা চাদা দাবী করে। তারা চাঁদা দিতে অস্বীকার করলে তানিয়া ও তার স্বামী লোকমানকে মারধর করে টেনে হিচড়ে জোর পূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর আমি ও আমার পরিবারের অন্যান্য লোকজন তানিয়া ও তার স্বামী সন্তানকে খোজাখুজি করেও কোথাও পাই না। পরে ৮ই জুলাই আমি নবাবগঞ্জ থানা উক্ত আসামীদের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করি।

এ বিষয়ে অভিযুক্ত আরাফাত ও রিফাতের বাবা আঙ্গুর মাতবরের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে সাংবাদিক পরিচয়ে ঘটনার বিষয় জানতে চাইলে সে মুঠোফোনের লাইন কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখে।


এবিষয়ে পলাশের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায় নি এবং পরিবারের কেউ পলাশের মুঠোফোন নাম্বার দেয়নি।

বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি