ঢাকাFriday , 4 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবার পানিতে পড়ে ভাই বোনের মৃত্যু

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের ভাদুঘর শান্তিনগর এলাকায় একটি ডোবা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মৃতরা হলেন, শান্তিনগরের আক্কাস মিয়ার ছেলে হোসাইন-(১১) ও তার বোন জিন্নাত-(৮)।

#New_Classic_Event_Management

মৃতদের খালা ইয়াসমিন বেগম বলেন, শান্তিনগরের একটি ডোবা থেকে প্রায় সময়ই শাপলা ফুল তুলতে যেতো হোসাইন ও জিন্নাত। বৃহস্পতিবার দুপুরেও শাপলা তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরেনি। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধ্যান পাওয়া যায়নি।

শুক্রবার সকালে ডোবাতে দুইজনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা লাশ দুটি ডোবা থেকে তুলে বাড়িতে নিয়ে আসে।


এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি