ঢাকাWednesday , 2 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলা সমুদ্র বন্দর জেটিতে পন্য বোঝাই চার বিদেশী বানিজ্যিক জাহাজ

Link Copied!

২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, কন্টেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি এবং আয় সকল লক্ষ্যমাত্রাই সফলভাবে অতিক্রম করেছে।

#New_Classic_Event_Management

বন্দরের এ সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১লা জুলাই বন্দরের ০৫ নং জেটিতে ২৯৯ টিইইউজ কন্টেইনার নিয়ে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ Kota restu (gearless), ০৬ নং জেটিতে চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ M T. HaiHong, ০৭ নং জেটিতে রুপপুর পাওয়ার প্লান্টের মেশিনারিজ নিয়ে সিয়েরা লিওন পতাকাবাহী জাহাজ M.V. History Eduard এবং ০৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রীড কোম্পানির মেশিনারিজ নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ M.V. D S Prosperity এ ৪ টি বিদেশী বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।

এছাড়াও বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় ০৭ টি, বেসক্রিক এলাকায় ০২ টি, এলপিজি জেটিতে ০১ টি সহ পোর্ট লিমিটের মধ্যে মোট ১৪ টি বিদেশী জাহাজ অবস্থান করছে। এ সকল জাহাজে রয়েছে পাওয়ার গ্রীড অব কোম্পানি ও রুপপুর প্রজেক্টের মেশিনারিজ পণ্য, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং সিমেন্ট তৈরির কাঁচামাল ইত্যাদি।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি