ঢাকাSaturday , 28 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহার পশ্চিম সুতারপাড়ায় জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৩

Link Copied!

ঢাকার দোহার উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে এ সংঘর্ষে নারীসহ অন্তত ১৩ জন আহত হন।

#New_Classic_Event_Management

আহতদের মধ্যে রয়েছেন—বাবু (৩৩), পিতা ইউনুস বেপারী; গিয়াসউদ্দিন (৫০), ও আলাউদ্দিন (৪৫), পিতা কাদের বেপারী; আল আমিন (২৫), পিতা আলাউদ্দিন; নাঈম (২২), ও নাজিম (১৮), পিতা নাসির উদ্দীন; রাহিমা (৪০), স্বামী আলাউদ্দিন; নাসিমা বেগম (২৪), স্বামী নাসির উদ্দীন; রিনা বেগম (৩৫), স্বামী জসিম উদ্দীন; সাথী (৩০), স্বামী সালাউদ্দিন এবং জাহানারা (৭০), স্বামী ইউনুস বেপারী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও স্থায়ী সমাধান হয়নি। শনিবার সকালে একটি পক্ষ ঘর তোলার জন্য সূতা টানালে অপর পক্ষ বাধা দেয়, এতে শুরু হয় কথা কাটাকাটি এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।


আহত মাকসুদা বেগম অভিযোগ করে বলেন, “আমরা ঘর তোলার জন্য সূতা টানাচ্ছিলাম, তখন ইমন, সুরহাব, শিল্প ও বিলকিসসহ কয়েকজন এসে আমাদের উপর হামলা চালায়। তারা আমার গলা থেকে দুই আনি ওজনের চেইন ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।”

গিয়াস উদ্দিন বলেন, “মাস খানেক আগে এলাকার মুরুব্বিরা বসে বিষয়টি সমাধান করে দিয়েছিলেন। সেই সমাধান অনুযায়ী আমরা আজকে ঘর তুলতে গেলে ইমন ও তার লোকজন আমাদের উপর হামলা চালায়।”

এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নিতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

দোহার থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুরুন্নবী বলেন, “ঘটনার পর দুই পক্ষ থেকেই আমাদের কাছে ফোন এসেছে এবং তারা মামলা করার কথা জানিয়েছেন। আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি