ঢাকাFriday , 27 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

উৎসবমুখর পরিবেশে মোংলায় রথযাত্রা অনুষ্ঠিত

Link Copied!

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে শুক্রবার (২৭ জুন)। সনাতনী রীতি অনুযায়ী, প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা।

#New_Classic_Event_Management

সনাতনদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব ব্রহ্মা-। আর নাথ হচ্ছেন ঈশ্বর। এর আলোকে জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। জগন্নাথের অনুগ্রহ পেলে মানুষের কল্যাণ ও মুক্তিলাভ হয়। চিরাচরিত এই বিশ্বাস থেকে রথের ওপর জগন্নাথ দেব প্রতিমা রেখে তাকে সাজিয়ে রথ টেনে নিয়ে যাত্রা করেন সনাতন ধর্ম অনুসারীরা।

বাংলা বর্ষের আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব শুরু হয়। রথযাত্রার সবচেয়ে আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে আজ।


এরপর উল্টোরথ যাত্রার মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শেষ হয়। নানা আচার ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ৫ জুলাই উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। ইতিমধ্যে রথযাত্রা মহোৎসব উপলক্ষে মোংলার আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে।

২৭ই জুন শুক্রবার সকাল ৮টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হবে শুভ রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা। দুপুর দেড়টায় আলোচনা সভা শেষে বিকেল ৩টায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হবে। আলোচনা সভায় প্রধান অতিথি ( শারমিন আক্তার সুমি উপজেলা নির্বাহী অফিসার মোংলা) আরো উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি (জনাব আনিসুর রহমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মংলা থানা) সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড় জগন্নাথ মন্দিরে, জনাব সুকুমার বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি