ঢাকাSaturday , 22 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মেলেং হাই স্কুলের সিনিয়র শিক্ষক নিহত

DN BANGLA
May 22, 2021 10:01 pm
Link Copied!

ঢাকার নবাবগঞ্জে সিএনজির ধাক্কায় মেলেং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অবনী কান্ত রায় (৫৫) মারা গেছেন। শনিবার দুপুরে উপজেলা গেইটের কাছে রাস্তা পারাপার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক অবনী কান্ত রায় উপজেলার বালুখন্ড গ্রামের মনমোহন রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিক্ষক সমিতির সভা শেষে পায়ে হেটে কায়কোবাদ চত্তরে আসছিলেন। উপজেলা গেইটের কাছে ফাঁকা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি অটোরিক্সা তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সভাপতি মো. শাহআলম শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। নবাবগঞ্জ থানার এএসআই মো. আসিফ জানান, এঘটনা থানায় কেউ জানায়নি।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি