ঢাকাFriday , 27 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোরেলগঞ্জে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ৩দিন পরে জাকির খান(৫০) নামে এক ভ্যান শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

শুক্রবার বেলা ১০টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের রূপালী ব্যংাকের ঘাটের কাছে বারইখালী খালে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। সে জিয়ানগর উপজেলার কলারোন গ্রামের নুর মোহাম্মদ খানের ছেলে। তার স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে। জাকির খানের স্ত্রী নাসিমা বেগম মরদেহ সনাক্ত করেছেন।

নাসিমা বেগম বলেন, তার স্বামী মানষিকভাবে সুস্থ্য ছিলোনা। দীর্ঘদিন ধরে তারা মোরেলগঞ্জ কেজিস্কুল রোড়ে মোল্লাবিাড়িতে বাসা ভাড়া করে থাকতেন। জাকির খান প্রায়ই তার স্ত্রীকে তাকে মারধর করতো। বাড়ি থেকে চলে যেতো। সর্বশেষ গত বুধবার সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। কিভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে স্ত্রী নাসিমা বেগম কিছু বলতে পারেনননি।


এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে মরদেহটি তোলা হয়েছে। পরে তার স্ত্রী লাশের পরিচয় নিশ্চিত করেন। এখন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি