ঢাকাWednesday , 25 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শেরপুরে অনূর্ধ্ব -১২ ক্রিকেট কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

Link Copied!

শেরপুরে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা, শেরপুরের ব্যবস্থাপনায় আজ ২৫ জুন, ২০২৫ তারিখ (বুধবার) “অনূর্ধ্ব -১২ ক্রিকেট কার্নিভাল ২০২৫” শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম, শেরপুরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

#New_Classic_Event_Management

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা এবং ক্যাম্প কমান্ডার, শেরপুর আর্মি ক্যাম্প ক্যাপ্টেন রাহাত- ই – রাব্বী।, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফরিদুর রহমান লুলু, সাংবাদিক রফিক মজিদ ও শওকত হোসেন।

কর্নিভাল প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনূর্ধ্ব-১২ বছর বয়সের ৪০ জন শিশু পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নামে চারটি পৃথক দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পদ্মা দল সুরমা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পরে বিজয় দলসহ প্রত্যেক খেলোয়াড়ের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় আম্পায়ার ও খেলোয়ারদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি