ঢাকাSunday , 22 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

যৌথ বাহিনীর অভিযানে মাদক অস্ত্রসহ আটক তিন

Link Copied!

ঢাকার দোহারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই হাজার পিস ইয়াবা, ১৬ টি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির ৩ লাখ ৮৫ হাজার টাকা এবং বৈদেশিক মুদ্রাসহ ৩ জন আটক হয়েছে। আটককৃতরা হলেন দক্ষিণ জয়পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদ (৪৫) এবং তার সহযোগী দুই ভাই ইলিয়াস (৩৮) ও সজীব (৩৩)।

#New_Classic_Event_Management

গোপন সংবাদের ভিত্তিতে দোহার সেনাবাহিনী ক্যাম্পের নেত্বতে রবিবার (২২জুন) মধ্যরাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া কুটি মুন্সীর হল সংলগ্ন এলাকায় শহীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানে সহায়তায় করেন দোহার থানা পুলিশের একটি দল।

আটককৃত ব্যক্তি ও মালামাল দোহার থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। শহীদ ও তার ভাইয়ের নামে এর আগেও থানায় মা*দকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে রবিবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন দোহার থানার ওসি তদন্ত মো. নুর নবী।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি