ঢাকাSaturday , 21 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নামের কারণেই বন্ধ করে দেয় শিক্ষাপ্রতিষ্ঠানটি

Link Copied!

ঢাকার নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের অজপাড়া গ্রাম মাইলাইলে ১৯৯৯ সালে গড়ে তুলেন একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষার মান, প্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিত সবই ছিল; কেবলমাত্র নামের কারণে একটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার।

#New_Classic_Event_Management

স্থানীয় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্থানীয় মো. মিল্টন নামে এক শিক্ষানুরাগী এলাকার মুরুব্বিদের নিয়ে ১৯৯৯ সালে গড়ে তুলেন একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। নাম দেওয়া হয় ‘শহিদ জিয়া প্রাথমিক বিদ্যালয়’। আর এই নামটির কারণেই ৮ বছর শিক্ষা কার্যক্রম চলার পর ২০০৭ সালে বন্ধ করে দেওয়া হয় বিদ্যালয়টি। আওয়ামী সরকার বন্ধ করে দেয় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বন্ধ করে দেওয়া হয় শিক্ষা উপকরণ।

জানা যায়, বিদ্যালয়ের নামে জমি ও খেলার মাঠ নামজারি করলে শহিদ জিয়ার নাম থাকায় এরপর আর প্রতিষ্ঠানটির কার্যক্রম চালু করা হয়নি।


স্থানীয়রা জানান, মাইলাইল থেকে আগলার দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। যাতায়াত অবস্থা ভালো না হওয়ায় মাইলাইলের কোমলমতি শিশুদের কাঁদামাটি রাস্তা মাড়িয়ে আগলা স্কুলে যেতে নানা সমস্যায় পড়তে হয়। বিশেষ করে বর্ষার দিনে বৃষ্টিতে ভোগান্তি বেড়ে যায় বহুগুণ। বর্তমানে স্থানীয়দের প্রশাসনের কাছে দাবি জানান, শহিদ জিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি পুনরায় চালুর উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ বলেন, যে কেউ চাইলেই একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করতে পারে না। সরকারি নির্দেশনা মেনে করতে হবে- সেক্ষেত্রে আমার কোনো সাহায্য লাগলে আমি করব।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দিলরুবা ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে যোগাযোগ করলে সার্বিক সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি